Ortho Songbad আর্কাইভ

প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তর

প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তর

পুঁজিবাজারের ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসির পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানির পরিচালক আজম জে চৌধুরী তার ছেলে তানভীর এ. চৌধুরীকে (কোম্পানির মনোনীত পরিচালক) ৮৫ লাখ শেয়ার হস্তান্তর করেছেন। স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করেছেন এই পরিচালক।


এর আগে ২৭ মার্চ শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন আজম জে চৌধুরী।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার