করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবাধিকার লঙ্ঘনকে অত্যন্ত ঘৃণ্য অপরাধ হিসেবে বিবেচনা করে সরকার। মানবাধিকারের প্রতি সরকারের প্রতিশ্রুতি সব সময় পালনের চেষ্টা করে সরকার এবং চলমান করোনা পরিস্থিতিতেও এ বিষয়ে কোনো আপোস হবে না।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে অনেকগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব অপরাধের জবাবদিহিতা করতে হবে যাতে সেগুলোর পুনরাবৃত্তি না ঘটে।

মানবাধিকার দিবস-২০২০ উদ্‌যাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্ব এতে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মূখার্জী, বাংলাদেশে জাতিসংঘর আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ বক্তব্য দেন। এর আগে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা হয়।

গৃহ ও যৌন নির্যাতনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এসব অপরাধ কখনই সহ্য করা হবে না। শুধু আইন করে ও সাজা বাড়িয়ে এসব নির্যাতন বন্ধ হবে না। জনগণকেও সোচ্চার হতে হবে। এ ব্যাপারে মানবাধিকার কমিশনেরও যথেষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা