সুনীল অর্থনীতির জন্য কর্মপরিকল্পনা প্রস্তুত

সুনীল অর্থনীতির জন্য কর্মপরিকল্পনা প্রস্তুত
সুনীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাব্যতার জন্য নীতিমালা হিসেবে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন ড. একে আবদুল মোমেন।

গতকাল বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বিএসএমআরএমইউ) আয়োজিত ব্লু ইকোনোমি ইন পোস্ট-কোভিড-১৯ ইরা: রিসাইলেন্স স্ট্রাটেজিক ফর দ্য কোস্টাল স্টেট’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, `বাংলাদেশ সুনীল অর্থনীতিকে তার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করে।’সুনীল অর্থনীতি সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা সভা, কর্মশালা এবং সেমিনারগুলো থেকে প্রচুর পরামর্শ, প্রস্তাবনা পেয়েছি। এখন সময় এসেছে এসব বাস্তবায়ন এবং পরিবেশ ধ্বংস বন্ধ করা।’

তিনি আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাজারগুলোর অভ্যন্তরীণ চাহিদা এবং সামুদ্রিক খাতকে অগ্রাধিকারের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখনই সময়।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, ইস্ট ওয়েস্ট সেন্টার, হাওয়াইয়ের প্রেসিডেন্ট ড. রিচার্ড আর ভ্যালিস্টেক এবং বিএসএমআরএমইউ’র ভিসি রিয়ার এডমিরাল খালেদ ইকবাল প্রমুখ বক্তব্য দেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান