Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রোববার (২০ এপ্রিল) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।


দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সেনা ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।


এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক পিএলসি, সোগারগাঁও টেক্সটাইলস, এপেক্স ফুটওয়্যার, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার