সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বেশি

সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বেশি

চলতি ২০২৪-২৫ অর্থবছরের পঞ্চম মাস নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙছেন বেশি। আর গত ২০২৩-২৪ অর্থবছরের অধিকাংশ সময়েই নেতিবাচক ধারায় ছিল সঞ্চয়পত্র বিক্রি।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


কেন্দ্রীয় ব্যাংক সূত্রে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের সপ্তম মাস জানুয়ারিতে সঞ্চয়পত্র বিক্রি ঋণাত্মক ধারায় রয়েছে ৪ হাজার ৭৬৮ কোটি টাকা। মাসটিতে (জানুয়ারি) বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়েও (জানুয়ারি) সঞ্চয়পত্র বিক্রি ছিল ঋণাত্মক। গত অর্থবছরের ওই সময়ে বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছিল প্রায় ১ হাজার ২৮৭ কোটি টাকা।


চলতি অর্থবছরের ষষ্ঠ মাস ডিসেম্বরেও সঞ্চয়পত্র বিক্রি ঋণাত্মক ধারায় ছিল। এ মাসে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ ৩ হাজার ৯২১ কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছিল। চলতি অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরেও ঋণাত্মক ধারায় ছিল সঞ্চয়পত্র বিক্রি। নভেম্বরে বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা।


প্রতিবেদন বলছে, ২০২৪-২৫ অর্থবছরের ৭ মাসেও (জুলাই-জানুয়ারি) সঞ্চয়পত্রের মোট বিক্রি ঋণাত্মক পর্যায়ে রয়েছে। আলোচিত ৭ মাসে বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি পরিশোধ করতে হয়েছে প্রায় ৭ হাজার ১৩ কোটি টাকা। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়েও সঞ্চয়পত্র বিক্রি ছিল ঋণাত্মক। গতবার বিক্রির চেয়ে আগের আসল-সুদ বাবদ বেশি করতে হয়েছিল ৭ হাজার ৩৫০ কোটি টাকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান