8194460 পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি - OrthosSongbad Archive

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, গাজীপুর জিএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে এপিবিএনে, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. নাজমুল ইসলামকে এপিবিনে, এসবির পুলিশ সুপার এ এইচ এম ইয়াদুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে, খুলনা পিটিসির পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে এসপিবিএনে, খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের এপিবিনে বদলির আদেশ বাতিল করা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে সিলেটের এসএমপি এবং সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মাহামুদুল হাসানকে এসবিতে বদলি করা হয়েছে।

এছাড়াও সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে এসবিতে, সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, পুলিশ সদরদপ্তরের এআইজি মোল্লা আজাদ হোসেনকে ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগরকে ঢাকা আরআরআর, বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট তানভীর আহমদকে পুলিশ সদরদপ্তরের এআইজি, বরিশাল বিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিককে চট্টগ্রাম সিএমপিতে এবং সিআইডির মো. মামুন অর রশিদকে পুলিশ সদরদপ্তরের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা