সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন

সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) বৃহস্পতিবার (১ মে) ভোর পাঁচটার দিকে রাজধানীতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমমহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।


জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারা ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করেন। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল দেওয়া হয়।


মোদাব্বির হোসেন চৌধুরী রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ কমিশনার ছিলেন। তিনি ২০০২ সালে আইজিপির দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানাধীন শিবপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা