Ortho Songbad আর্কাইভ

খুলনা পাওয়ারের সর্বোচ্চ দরপতন

খুলনা পাওয়ারের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৪০০ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ১৬৯টি কোম্পানির। এদিন দর পতনের শীর্ষে ওঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার (০৫ মে) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।


দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৭ দশমিক ২২ শতাংশ। আর ৬ দশমিক ৪০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন।


এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, পিপলস লিজিং, মেঘনা পেট, মেট্রো স্পিনিং, এইচ.আর টেক্সটাইল এবং ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার