8194460 এক ঘণ্টায় উধাও ৮৬ পয়েন্ট, দর হারিয়েছে ৩৬৭ শেয়ার - OrthosSongbad Archive

এক ঘণ্টায় উধাও ৮৬ পয়েন্ট, দর হারিয়েছে ৩৬৭ শেয়ার

এক ঘণ্টায় উধাও ৮৬ পয়েন্ট, দর হারিয়েছে ৩৬৭ শেয়ার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক কমেছে ৮৬ পয়েন্ট। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৬৭টির শেয়ারদর কমেছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (০৭ মে) ডিএসইর লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৮৬ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে।


প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৩ দশমিক ০৪ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৯১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬৬ ও ১৮১২ পয়েন্টে অবস্থান করছে।


আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২টির, কমেছে ৩৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ কোম্পানির শেয়ারদর।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন