পুঁজিবাজার নিয়ে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

পুঁজিবাজার নিয়ে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

দীর্ঘদিন ধরে অস্থিরতায় রয়েছে দেশের পুঁজিবাজার। পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা দিনের পর দিন হচ্ছেন ক্ষতিগ্রস্ত। সৃষ্ট এ সমস্যা থেকে বের হতে ও পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে আগামী রবিবার (১১ মে) বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার (০ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আগামী রবিবার (১১ মে) বেলা ১২টায় ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ বিষয়ক একটি সভা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা এবং কর্মকর্তাগণের হচ্ছেন- অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যান।


এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে অনুষ্ঠেয় এ সভায় অংশগ্রহণকারীগণের প্রবেশের অনুমতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন