8194460 অসম্পূর্ণ টপটেন গেইনার তালিকা - OrthosSongbad Archive

অসম্পূর্ণ টপটেন গেইনার তালিকা

অসম্পূর্ণ টপটেন গেইনার তালিকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩৮৫ কোম্পানির দরপতন হয়েছে। সেই সঙ্গে দর অপরিবর্তিত রয়েছে আরও ৫ কোম্পানির। ফলে এদিন ডিএসইর টপেটেন গেইনার তালিকা পূর্ণ হয়নি।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (৭ মে) ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৯টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ০৫টির, কমেছে ৩৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৩টির।


এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ০১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ।


তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ। আর ৪ দশমিক ৭৯ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংক।


গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়্যার্ক লিমিটেড।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন