দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড

দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২১১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (২০ মে) ফু-ওয়াং ফুডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সমতা লেদারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৭ দশমিক ৫৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।


এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, বারাকা পাওয়ার, বিডি থাই, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এবং এনেআরবি ব্যাংক পিএলসি।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন