8194460 এক সপ্তাহে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর বেড়েছে ১৩.৩৯ শতাংশ - OrthosSongbad Archive

এক সপ্তাহে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর বেড়েছে ১৩.৩৯ শতাংশ

এক সপ্তাহে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর বেড়েছে ১৩.৩৯ শতাংশ

বিদায়ী সপ্তাহে (২৪ মে-২৯ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এক সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৩ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৭ টাকা ১০ পয়সা।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৮৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২২৮ টাকা ১০ পয়সা।


আর তালিকায় তৃতীয় স্থানে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৪৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০ টাকা ৪০ পয়সা।


তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এস আলম কোল্ড রোল্ডের ৯ দশমিক ৭৪ শতাংশ, আইসিবির ৯ দশমিক ৬৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৮ দশমিক ৮৭ শতাংশ, এটলাস বিডির ৮ দশমিক ৬৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৭ দশমিক ৬৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭ দশমিক ৩২ শতাংশ এবং রেনউইক যজ্ঞেশ্বরের ৭ দশমিক ০৭ শতাংশ।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন