8194460 এবি ব্যাংকের সঙ্গে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি - OrthosSongbad Archive

এবি ব্যাংকের সঙ্গে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

এবি ব্যাংকের সঙ্গে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

এবি ব্যাংক পিএলসি এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো ৫০ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে আমানতকারীদেরকে ইসলামি বীমা সুবিধার আওতায় আনা হয়েছে যা এবি ব্যাংক ইসলামিক ডিপিএস-এ একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে।


এবি ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান সামসুন আরিফিন এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিএমডি এবং চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


অনুষ্ঠানে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল করিম এবং আবদুস সালাম খন্দকার, হেড অব ফাইন্যান্স এন্ড একাউন্টস, এবি ব্যাংকের জেনারেল ব্যাংকিং অপারেশনস বিভাগের প্রধান ফেরদৌস আহমেদ এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান তৌফিক হাসানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি