8194460 রবির নতুন এমডি ও সিইও জিয়াদ সাতারা - OrthosSongbad Archive

রবির নতুন এমডি ও সিইও জিয়াদ সাতারা

রবির নতুন এমডি ও সিইও জিয়াদ সাতারা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি মোবাইল অপারেটর রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী পরিচালক (সিইও) পদে জিয়াদ সাতারাকে নিয়োগ দিয়েছে কোম্পানিটি ব্যবস্থাপনা পর্ষদ।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আগামী ১ সেপ্টেম্বর থেকে জিয়াদ সাতারার নিয়োগ কার্যকর হবে।


রবির সর্বশেষ এমডি ও সিইও রাজিব শেঠির স্থলাভিষিক্ত হবেন জিয়াদ সাতারা। জিয়াদ দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত রবির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এম. রিয়াজ রশীদ ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন