নোংরামি সত্ত্বেও ভদ্রতার সীমা লঙ্ঘন করিনি: আসিফ মাহমুদ

নোংরামি সত্ত্বেও ভদ্রতার সীমা লঙ্ঘন করিনি: আসিফ মাহমুদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটারদের আন্দোলন নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।


বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।


এর জবাবে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, “অকারণে আমার ছবিতে জুতা মারা, গুজব ছড়িয়ে পিতাকে ‘চালচোর’ বলা, নগর ভবন বন্ধ করে ১ কোটির বেশি নগরবাসীকে ভোগান্তিতে ফেলা এবং আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে জবাইয়ের শ্লোগান দেওয়ার জন্য কি তারা ক্ষমা চেয়েছে?” তিনি আরও বলেন, “অনেক নোংরামি করার পরও গত দেড় মাসে একবারও আমি ভদ্রতার সীমা লঙ্ঘন করিনি।”


উপদেষ্টা বলেন, যাদের প্ররোচনায় আন্দোলন হয়েছে এবং এর পেছনে থাকা রাজনীতির খেলা তারা ভালোই জানেন। তিনি ধৈর্য ধরেছেন, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করেননি এবং এ ধরনের অন্যায় কখনোই জবাবহীন থাকে না — ইতিহাসই সবার প্রাপ্য বুঝিয়ে দেবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা