Ortho Songbad আর্কাইভ

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


সোমবার (২১ জুলাই) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ৫৪ পয়সা লোকসান হয়েছিল।


হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ২৭ পয়সা লোকসান হয়েছিল।


হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৮ টাকা ১৮ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার