Ortho Songbad আর্কাইভ

রেনউইক যজ্ঞেশ্বরের সর্বোচ্চ দরপতন

রেনউইক যজ্ঞেশ্বরের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের।


ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (২২ জুলাই) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪১ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৪৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।


দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৫ দশমিক ২০ শতাংশ। আর ৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।


এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আইসিবি ব্যাংক, খুলনা পাওয়ার এবং মেট্রো স্পিনিং লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার