সূচক বেড়েছে ৯৩ পয়েন্ট, লেনদেন বছরের সর্বোচ্চ

সূচক বেড়েছে ৯৩ পয়েন্ট, লেনদেন বছরের সর্বোচ্চ

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৯৮৬ কোটি টাকা ছাড়িয়েছে। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (২৩ জুলাই) ডিএসইতে সব মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে। এদিন প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৯৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ৩৬৩ পয়েন্টে দাড়িয়েছে।


এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস৩০ সূচক ৫৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়েছে। আর ডিএসইএস সূচক বেড়েছে ১৬ দশমিক ৮০ পয়েন্ট।


ডিএসইতে ৯৮৬ কোটি ৫৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭২২ কোটি ২৯ লাখ ৮৫ হাজার টাকা।


আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ২১৮ কোম্পানির। বাকি ১০২ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন