সাউথইস্ট ব্যাংকের দুই উদ্যোক্তাকে জরিমানা

সাউথইস্ট ব্যাংকের দুই উদ্যোক্তাকে জরিমানা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির শেয়ার বিধিবহির্ভুতভাবে লেনদেন করায় কোম্পানির দুই উদ্যোক্তাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, বিধিবহির্ভূতভাবে নিষেধাজ্ঞার সময়কালে (১ নভেম্বর,২০২০ হতে ৯ মে,২০২১) ব্যাংকটির উদ্যোক্তা ফারজানা আজিম এবং তার ভাই মামুন আজিমকে যথাক্রমে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন