দুয়ার সার্ভিসেসের কিউআইও সম্মতিপত্র বাতিল

দুয়ার সার্ভিসেসের কিউআইও সম্মতিপত্র বাতিল

পুঁজিবাজারের তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুয়ার সার্ভিসেস পিএলসির আবেদনের প্রেক্ষিতে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সম্মতিপত্র বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪ তম কমিশন সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুয়ার পিএলসির কিউআইও সম্মতিপত্র বাতিল করেছে কমিশন। কোম্পানিটির চলতি বছরের ২৫ জুন করা কিউআইও প্রত্যাহার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ ডিসেম্বর ইস্যুকৃত কিআইও সম্মতিপত্রটি বাতিল করে বিএসইসি।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন