হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের সর্বোচ্চ দরপতন

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রতিষ্ঠানটির দর আগের দিনের তুলনায় ১৩ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৯৩ শতাংশ কমেছে। যার ফলে আজ ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।


দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের দর কমেছে আগের দিনের তুলনায় ৪ শতাংশ। আর ৩ দশমিক ৭৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আরএকে সিরামিক।


এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসসি, ন্যাশনাল ফিড মিল, সমতা লেদার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, শাইনপুকুর সিরামিক, মোজাফফর হোসেন স্পিনিং এবং নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন