8194460 দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ - OrthosSongbad Archive

দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ

দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস ও বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য প্রগতি ইন্স্যুরেন্স ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। এছাড়া, অগ্রণী ইন্স্যুরেন্স ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ।

কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন