8194460 দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক - OrthosSongbad Archive

দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক

দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ২১৮টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (০৩ আগস্ট) প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।


দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। কোম্পানিটির শেয়ার দর আজ ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিএসআরএম স্টিল রি-রোলিংয়ের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ।


এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর হচ্ছে- মালেক স্পিনিং, লংকাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স, এমজেএল বাংলাদেশ, ইউসিবি, কাশেম ইন্ডাস্ট্রিজ এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন