ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ১৫ টাকায়

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ১৫ টাকায়
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার ৫০ শতাংশ দর বৃদ্ধি নিয়েলেনদেন শুরু হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) লেনদেনের প্রথম দিনে ১৫ টাকায় লেনদেন শুরু নিয়ে পুঁজিবাজারে কোম্পানিটির যাত্রা শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এন’ ক্যাটাগরিভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেন আজ শুরু হয়েছে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড: “CRYSTALINS” এবং কোম্পানি কোড : ২৫৭৪৯।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৯২ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২৪.৪২ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন