Ortho Songbad আর্কাইভ

স্ট্যান্ডার্ড সিরামিকের সর্বোচ্চ দরপতন

স্ট্যান্ডার্ড সিরামিকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর হারিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম ৭ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৪৫ শতাংশ কমে যাওয়ায় এটি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (২০ আগস্ট) দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। এদিন প্রতিষ্ঠানটির দর ৬ দশমিক ৬৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংকের শেয়ার দর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।


এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিথুন নিটিং, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, বেক্সিমকো ফার্মা, রহিম টেক্সটাইল, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ এবং স্যোশাল ইসলামী ব্যাংক পিএলসি।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার