উৎপাদনক্ষমতা বাড়াতে নতুন মেশিন কিনবে ইভিন্স টেক্সটাইলস

উৎপাদনক্ষমতা বাড়াতে নতুন মেশিন কিনবে ইভিন্স টেক্সটাইলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইলস লিমিটেড উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ১৪ কোটি ৬২ লাখ টাকায় ডেনিম ফেব্রিক উৎপাদনের নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।


শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত ইভিন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৈঠকে দুই ধরনের ব্র্যান্ড নিউ মূলধনী মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হচ্ছে- কন্টিনিউয়াস ডেনিম ডায়িং সাইজিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ ও হাইস্পিড ওয়ারপিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ। এসব মেশিন কিনতে ১২ লাখ ডলার ব্যয় হবে, স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি ৬২ লাখ টাকা।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন