Ortho Songbad আর্কাইভ

'জোরালোভাবে মনিটর করা হচ্ছে লন্ডন-ঢাকা ফ্লাইট'

'জোরালোভাবে মনিটর করা হচ্ছে লন্ডন-ঢাকা ফ্লাইট'
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লন্ডনসহ বিভিন্ন দেশের ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছে। লন্ডন-ঢাকা ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি গুরুতরভাবে মনিটর করা হচ্ছে।

আজ (বৃহস্পতিবার) সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোভিড-১৯ নতুন করে আবার প্রাণঘাতী রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি করোনাকালে জনগণের জন্য কী করেছে? আওয়ামী লীগ ও সরকারপ্রধান শেখ হাসিনার মতো একজন মানবিক নেতৃত্ব যতক্ষণ আছেন, ততক্ষণ করোনাভাইরাসসহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।

মুল সাইট থেকে

পুজিবাজার