সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে। অন্যদিকে দর কমেছে বাকী ৮ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বিবিধ খাতে। এই খাতে ৯.৯ শতাংশ দর বেড়েছে। এরপরে সিমেন্ট খাতে ৮.৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। পাট খাতে ৮.৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সাধারণ বিমা খাতে ৫.৮ শতাংশ, সেবা-আবাসন খাতে ৫.২ শতাংশ, সিরামিক খাতে ৪.৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৪.৩ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ২.৭ শতাংশ, আর্থিক খাতে ২.৩ শতাংশ, ট্যানারি খাতে ১.২ শতাংশ, কাগজ খাতে ১.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৭ শতাংশ এবং ভ্রমণ খাতে দশমিক ২ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ৮ খাতে। সবচেয়ে বেশি দর কমেছে খাদ্য খাতে। এই খাতে ৪.৪ শতাংশ দর কমেছে। এরপরে মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৪ শতাংশ, প্রকৌশল খাতে ৩.১ শতাংশ, জীবন বিমা খাতে ২ শতাংশ, টেক্সটাইল খাতে ১.৬ শতাংশ, ব্যাংক খাতে ১.১ শতাংশ ও আইটি খাতে দশমিক ৮ শতাংশ দর কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন