Ortho Songbad আর্কাইভ

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না
নিউমার্কেট এলাকায় পাইপলাইন নির্মাণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাউছিয়া, নিউমার্কেট, নিউ এলিফ্যান্ট রোড ও হাতিরপুল সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার