Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ ঘোষণা ইস্টার্ণ লুব্রিকেন্টসের

নগদ লভ্যাংশ ঘোষণা ইস্টার্ণ লুব্রিকেন্টসের
শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেড।

সোমবার (২৮ডিসেম্বর) ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ২৩ টাকা ৪৫ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পত্তি দাড়িয়েছে ১৭৮ টাকা ৪৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১৮২ টাকা ৭৬ পয়সা

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার