ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ লাখ কোটি টাকা

ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ লাখ কোটি টাকা
করোনা ভাইরাস মহামারির কারণে বেশ কিছুদিন দেশের পুঁজিবাজার বন্ধ ছিল। তারপরও বিদায়ী বছরে পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম, লেনদেন এবং সূচক বেড়েছে।

আর এ কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১ লাখ ৮ হাজার কোটি টাকা বেড়ে ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইর বাজার মূলধন ২০১৯ সালের অর্থাৎ আগের বছরের তুলনায় ১ লাখ ৮ হাজার কোটি টাকা বা ৩২ দশমিক ০১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৪৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

২০২০ সালে বাজার মূলধন সর্বোচ্চ ৪ লাখ ৪৮ হাজার কোটি টাকায় উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ২ লাখ ৮৭ হাজার কোটি টাকা।

আলোচ্য সময়ে ডিএসইর মূল্য সূচক ‘ডিএসইএক্স’ আগের বছরের চেয়ে ৯৪৯ পয়েন্ট বা ২১ শতাংশ বেড়ে ৫ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০১৩ সালের ২৮ জানুয়ারি ৪ হাজার ৯০ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়।

অন্যদুই সূচকের মধ্যে ডিএসই ৩০ সূচক (ডিএস৩০) ৪৫০ পয়েন্ট বা ২৯.৭৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬৩ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ্ সূচক ২৪২ পয়েন্ট বা ২৪ শতাংশ বেড়ে ১ হাজার ২৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী বছরে বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকা। যা আগের বছরের চেয়ে ২১ হাজার ১৫৯ কোটি ৩৩ লাখ টাকা বা ১৮ দশমিক ৫৯ শতাংশ বেশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন