৪৩তম বিসিএস আবেদনে নতুন নির্দেশনা প্রকাশ

৪৩তম বিসিএস আবেদনে নতুন নির্দেশনা প্রকাশ
৪৩তম বিসিএসের আবেদন প্রক্রিয়া গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন চলবে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হবে। সেই আবেদনপ্রক্রিয়া কীভাবে হবে, এর জন্য প্রার্থীদের নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪৩তম বিসিএসের আবেদনের জন্য নতুন একটি নির্দেশনা প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেখানে আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। এছাড়া কীভাবে টাকা জমা দিতে হবে এবং অ্যাডমিট কার্ড তুলতে হবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন একটি নির্দেশনা দেখতে : 43th BCS Instruction।

আরও পড়ুন:৪৩তম বিসিএসের আবেদন শুরু

পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

এর আগে গত ৩০ নভেম্বর রাতে একসাথে দুই বিসিএসের (৪২ ও ৪৩তম) বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ইতোমধ্যে ৪২তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি