এইচএসসি পরীক্ষার ফলাফল হতে পারে বৃহস্পতিবার

এইচএসসি পরীক্ষার ফলাফল হতে পারে বৃহস্পতিবার
আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। চলতি সপ্তাহের ৫ অথবা ৬ জানুয়ারি অধ্যাদেশ জারি হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, বিশেষ পরিস্থিতিতে রেজাল্ট প্রকাশ করতে গেলে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হয়। আগামী সোমবার ( ৪ জানুয়ারি) মন্ত্রী পরিষদের বৈঠকে অধ্যাদেশ জারির বিষয়টি উত্থাপিত হবে। সেখান থেকে নথিপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। ৫ অথবা ৬ জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। তখন এইচএসসির ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পেলে আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এইচএসসির গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ শুক্রবার (১ জানুয়ারি) বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রস্তুত আছে। তবে অধ্যাদেশ জারি সংক্রান্ত জটিলতার কারণে রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি। অধ্যাদেশ জারির পরই রেজাল্ট প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ‘‘আমরা আশা করছি আগামী বুধবার (৬ জানুয়ারি) রাষ্ট্রপতি মহোদয় অধ্যাদেশ জারি করবেন। এরপর আমরা রেজাল্ট প্রকাশ করবো’’। আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রেজাল্ট প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অধ্যাদেশ জারির পর ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না। ওইদিন (বৃহস্পতিবার) যদি মাননীয় প্রধানমন্ত্রী সময় দেন তাহলে ফল প্রকাশ হতে পারে।’’

এর আগে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি