রাজনীতি বিদদের আদর্শ থাকা দরকার: প্রধানমন্ত্রী

রাজনীতি বিদদের আদর্শ থাকা দরকার: প্রধানমন্ত্রী
রাজনীতিতে সৎ ও আদর্শবান হওয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতিবিদদের আদর্শ থাকা দরকার। সৎ পথে থাকলে সবকিছু অর্জন করা হয়।

সোমবার ( ৪ জানুয়ারি) ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল জিয়াউর রহমান সেই আদর্শকেই ধ্বংস করেছিল। জিয়াউর রহমান ছাত্রলীগের নেতাদের তার দলে টানতেন। না হলে তাদের গুম করা হতো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সারাবিশ্ব বাংলাদেশকে ভিন্নভাবে দেখে। করোনার কারণে হয়ত আমরা একটু থমকে গেছি।’

ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের ভূমিকা উল্লেখ করে সংগঠনের এই অভিভাবক বলেন,যে কোনো আন্দোলন সফল করতে সংগঠন দরকার। ছাত্রলীগ যে কোনো আন্দোলনেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বৈশ্বিক এই মহামারির মধ্যে ছাত্রলীগ দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের ভূমিকাকে উজ্জ্বল করেছে।’

এর আগে ৪টা ১৯ মিনিটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধানমন্ত্রী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা