অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানেনা রবি

অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানেনা রবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি রবির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ৪ জানুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ ডিসেম্বর রবি ১৫ টাকায় লেনদেন শুরু করে। ৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২০ টাকা ৯০ পয়সা বা ১৩৯ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন