সরকারি সহায়তা পেয়ে বোরো ধান চাষে ঝুঁকছেন কৃষকরা
মাগুরায় বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে উন্নত জাতের বীজ ও সার দেয়া হয়েছে।
পাশাপাশি বোরো আবাদে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। ফলে আমন ধান কাটা ও মাড়াই শেষ হতে না হতেই আমনের আবাদের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা।
ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে চারদিকে মাঠে মাঠে চলছে এখন বোরো রোপণের ধুম। বোরো মৌসুমে জেলা সদরসহ ৪টি উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৯০ হাজার ৪৫০ হেক্টর জমিতে। সরকারের পক্ষ থেকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর বোরো আবাদের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করেছে।