Ortho Songbad আর্কাইভ

কনফিডেন্স সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ

কনফিডেন্স সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে।

রোববার (১০ জানুয়ারি) কোম্পানির ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রান্তিক প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, জুলাই- সেপ্টেম্বর’২০ অর্থাৎ আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা। এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫১ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৭৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭০ টাকা ৬৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার