Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ পাঠিয়েছে আইসিবি

লভ্যাংশ পাঠিয়েছে আইসিবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

এছাড়া যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেম নেই, তাদের লভ্যাংশ বিতরণ করা হবে।

উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ।

মুল সাইট থেকে

পুজিবাজার