রাঙ্গামাটিতে ব্রিজ ভেঙে ট্রাক খালে, নিহত ৩
বেইলি ব্রিজ ভেঙে রাঙ্গামাটির সদর উপজেলায় পাথরবোঝাই ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার কুতুকছড়িতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। রাঙ্গামাটির কোতোয়ালি থানার ওসি কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি কবির হোসেন জানান, সকালে পাথরবোঝাই ট্রাকটি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে উপজেলার কুতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজ অতিক্রম করার সময় অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে যায়। এ সময় পাথরবোঝাই ট্রাকটি খালে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এ ঘটনার পর রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান ওসি।