Ortho Songbad আর্কাইভ

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আজ

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আজ
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। আজ বুধবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার