Ortho Songbad আর্কাইভ

করোনায় আক্রান্ত জাপা চেয়ারম্যান

করোনায় আক্রান্ত জাপা চেয়ারম্যান
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। বৃহস্প‌তিবার (১৪ জানুয়ারি) সকা‌লে জিএম কা‌দেরের একান্ত স‌চিব ও জাতীয় পার্টির যুগ্ম-কোষাধ্যক্ষ আবু তৈয়ব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার জি এম কাদেরের কভিড টেস্টে করানো হয়। গতকাল বুধবার তিনি করোনাভাইরাস টেস্টের রিপোর্ট হাতে পান। সেখানে দেখা গেছে তিনি কোভিড-১৯ পজিটিভ।

আবু তৈয়ব আরও জানান, তবে কুশকু‌শে কা‌শি ছাড়া উনার শারীরিক অবস্থা স্বাভা‌বিক আছে। যে‌হেতু উপসর্গ ‌নেই, তাই তার প‌জি‌টিভ হওয়ার বিষয়‌টি আরও নি‌শ্চিত হওয়ার জন‌্য আবারও আজ‌কে পরীক্ষা করানো হবে। বর্তমা‌নে তি‌নি চি‌কিৎস‌কের পরামর্শ রাজধানীর উত্তরা বাসায় চি‌কিৎসা নি‌চ্ছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার