Ortho Songbad আর্কাইভ

করোনায় প্রাণ গেল আরও ১৬ জনের, শানাক্ত ৮১৩

করোনায় প্রাণ গেল আরও ১৬ জনের, শানাক্ত ৮১৩
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। দেশে গত ৩৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৮৪৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রন্ত হয়েছেন ৮১৩ জন। এ নিয়ে মোট আক্রন্তের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮১৩ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে।

সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ কোটি ২৮ লাখ ২ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৯ লাখ ৮৭ হাজার ৪৬০ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ৬৩ লাখ ২৯ হাজার ৪৬৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৪৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার