নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার হস্তক্ষেপ করবে না
২য় ধাপের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচন কমিশনকে সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও জানান সেতুমন্ত্রী।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আগামীকাল শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিতব্য নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দেবে। এটা সরকারের দায়িত্ব।
তিনি বলেন, আওয়ামী লীগ ইতোমধ্যে কেন্দ্রসহ অন্যান্য পর্যায়ে বিভিন্ন কমিটি, উপ-কমিটি গঠন করেছে, অনুমোদনও দিয়েছে। এ সকল ঘোষিত কমিটির বিষয়ে কেউ কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিলের সুযোগ থাকবে। আবার কারো কমিটির বিষয়ে যে কোনো অভিযোগ ধানমন্ডি ৩/এ -তে নির্বাচনী ট্রাইবুনালে জমা দেয়া যাবে।