বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক আহমেদ জামাল

বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক আহমেদ জামাল
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে পরিচালক পর্ষদে পরিচালক এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গতকাল (১৭ জানুয়ারি) তাঁকে এ নিয়োগ দেয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, কুষ্টিয়ার সন্তান আহমেদ জামাল লেখাপড়া করেছেন হিসাব বিজ্ঞানে। ১৯৮৪ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকের চাকরিতে যোগ দেন আহমেদ জামাল।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এবং খুলনা, রংপুর ও বগুড়া অফিসে দায়িত্ব পালন করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি