Ortho Songbad আর্কাইভ

এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপিত

এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপিত
বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), উচ্চমাধ্যমিক (এইচএসএসি) ও সমমান পাসের সনদ দেওয়ার সুযোগ রেখে আইন সংশোধন করা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট তিনটি আইনের সংশোধনী মঙ্গলবার জাতীয় সংসদে তোলা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সংসদে শিক্ষামন্ত্রী দীপু মনি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল- ২০২১ সংসদে উত্থাপন করেন। পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি একদিনের মধ্যে এবং বাকি দুটি দুইদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার