শাহজালালে ২ কোটি টাকার সোনা আটক

শাহজালালে ২ কোটি টাকার সোনা আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার থেকে আগত নজরুল ইসলাম নামের এক যাত্রীর কাছ থেকে ৩০টি সোনার বার ও ৯৮ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

আটক ৩০টি সোনার বারের প্রতিটি ১১৬ গ্রাম ওজনের। যার মোট ওজন ৩ হাজার ৪৮০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে কাতার থেকে আসা ফ্লাইট নম্বর কিউআর-৬৩৮ এর যাত্রী নজরুলের শরীর তল্লাশি করে এসব সোনার বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

জব্দ সোনার বার ও স্বর্ণালংকার ঢাকা কাস্টম হাউসে পাঠানো হয়েছে এবং আটক যাত্রীকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা