Ortho Songbad আর্কাইভ

বোর্ড সভার তারিখ ঘোষণা তিন কোম্পানির

বোর্ড সভার তারিখ ঘোষণা তিন কোম্পানির
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো : এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র মতে, এস. আলমের বোর্ড সভা ২৬ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

ন্যাশনাল টিউবসের বোর্ড সভা ২৫ জানুয়ারি বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৬ জানুয়ারি বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার