শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ সাত কলেজের প্রধান সমন্বয়ক
তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের পরের শিক্ষাবর্ষে প্রমোশনের দাবিতে আমরণ অনশনে বসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তাতে অবরুদ্ধ হয়ে পড়েছেন সাত কলেজের প্রধান সমন্বয়ক ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। অধ্যক্ষর সঙ্গে ক্যাম্পাসে অবরুদ্ধ আছেন কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরারও।
আন্দোলনে যুক্ত কবি নজরুল কলেজের একাউন্টিং বিভাগের শিক্ষার্থী মিরাজ হোসেন অর্থসংবাদকে বলেন, এখানে সকাল থেকে আন্দোলন শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি।দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচী চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস থেকে কাউকে বের হতে দেয়া হবে না।
এর আগে রবিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের অবরোধ করে অণশন শুরু করেন অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এখনো শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আন্দোলনে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আন্দোলনস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।