পুনে ডেভিলসের অধিনায়ক নাসির হোসেন

পুনে ডেভিলসের অধিনায়ক নাসির হোসেন
আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর। এই আসরে লিগ ফ্র্যাঞ্চাইজি ‘পুনে ডেভিলস’র অধিনায়কের দায়িত্ব পেলেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন।

নাসির হোসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অনিয়মিত হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেন । এবার সেই নাসিরকেই দলের কাণ্ডারি হিসেবে বেছে নিল ফ্র্যাঞ্চাইজিটি।

অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসিরকে অধিনায়ক করে টি-টেন লিগের স্কোয়াড প্রকাশ করেছে পুনে ডেভিলস।

পুনে ডেভিলসে নাসিরের নেতৃত্বে খেলবেন ডেভিড মালান, মোহাম্মদ আমিরের মত বড় তারকা ক্রিকেটাররা। এই দলে আরও আছেন চ্যাডউইক ওয়ালটন এবং দারউইশ রাসুলির মতো পরিচিত ক্রিকেটাররাও।

আসরের প্রথম দিন মাঠে নামছে পুনে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকান গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে নাসিরের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।

পুনে ডেভিলস স্কোয়াড

ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, নাসির হোসেন (অধিনায়ক), ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করণ কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো